জাতীয় শিক্ষা সপ্তাহ এবং বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা-২০২২ ও পুরস্কার বিতরণ

শিশির : ঢাকার দোহার উপজেলার জয়পাড়া বেগম আয়েশা পাইলট উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ এর সভাকক্ষে দোহার উপজেলা প্রশাসন এবং মাধ্যমিক শিক্ষা অফিস কর্তৃক আয়োজিত ‘জাতীয় শিক্ষা সপ্তাহ এবং বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা-২০২২’ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গত ১৮ এপ্রিল ২০২২ তারিখে উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত বিভিন্ন ক্যাটাগরির বিভিন্ন প্রতিযোগিতায় উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানসমূহ থেকে অংশগ্রহণকারীদের মধ্য থেকে বিজয়ীদের তালিকা করা হয়। সেই তালিকায় অন্তর্ভুক্ত সকলকে অত্র অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কৃত করা হয়।

জমকালো অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. আলমগীর হোসেন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. সুজাহার বেপারী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা ইসলাম, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সদস্য মো. সুরুজ আলম সুরুজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাশ্বের আলম। অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ভূমিকা রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রকিব হাসান। উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান, শ্রেষ্ঠ শিক্ষক, শ্রেষ্ঠ রোভার শিক্ষকসহ বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের হাতে সম্মানসূচক ক্রেস্ট এবং সনদ প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *