ফিরোজ আলম বিপ্লব: মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায়য় ড্রীম রুফটপ রেস্টুরেন্ট ও পার্টি সেন্টার শুভ উদ্বোধন ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে । রবিবার বিকেল পাঁচটায় টঙ্গীবাড়ি বাঁলিগাও পাকা মেইন রাস্তার বাদল মিজি হাসপাতালে পশ্চিম পাশে উদ্বোধন শেষে মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়েছে ।
ড্রীম রুফটপ রেস্টুরেন্টের মালিক শরীফ মাতবরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ইকবাল হোসেন চুন্নু মাদবর, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আব্দুল মালেক , বাবুল মল্লিক, রাজনীতিবিদ আলমগীর কবির, মারুফ ইসলাম সেন্টু, ছাত্রদল নেতা মাহাবুব মল্লিক ও তানবির মল্লিক, মো: কাজল, আব্দুল হাই সরদার, আকবর মজুমদারসহ আরও অনেকে। মোনাজাত করেন,টঙ্গীবাড়ী উপজেলা মসজিদের ইমাম মাওলানা আবুল কালাম আজাদ
রেস্টুরেন্টের মালিক শরীফ মাতবর বলেন, আমার দির্ঘ দিনের পরিকল্পনা ছিল আমার এলাকায় কিছু একটা করার , তাই আল্লাহর রহমতে সকলের দোয়া এবং আশা নিয়ে আমি একটি রেস্টুরেন্ট ও পার্টি সেন্টার করেছি। আমি এখানে সব সময় সুন্দর পরিবেশে ও স্বাস্থ্যকর খাবার তৈরি করার চেষ্টা করবো ।
