মো. কামাল হোসেন: ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা -১ আসনের প্রার্থী হাফেজ মাওলানা ডা. নুরুল ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা -১ আসনের প্রার্থী ঘোষণা করা হয়েছে। রবিবার বিকেলে দোহারের জয়পাড়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিণের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব এ প্রার্থীর নাম ঘোষণা করেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিনের সভাপতি হাফেজ জয়নুল আবেদীনের সভাপতিত্বে মতোবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব হাফেজ মাওলানা অধ্যক্ষ ইউনুস আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিনের সেক্রেটারী হাফেজ মাওলানা জহিরুল ইসলাম, জয়েন্ট সেক্রেটারী শাহিন আহমদ প্রমুখ। মতবিনিময় সভায় মোনাজাত পরিচালনা করেন জাতীয় উলামা মাশায়েখ আইম্মায় পরিষদের সভাপতি হাফেজ মাওলানা আব্দুর রহিম।
