ঝাঁকে ঝাঁকে ভোট কেন্দ্রে আসার আহবান সালমান এফ রহমানের

দোহার-নবাবগঞ্জ(ঢাকা) প্রতিনিধি: কেন্দ্র ভিত্তিক উঠান বৈঠকের শেষ দিনে ঢাকার নবাবগঞ্জ উপজেলার কলাকোপা ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন আয়োজিত জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এমপি সবাই ঝাঁকে ঝাঁকে ভোট কেন্দ্রে এসে ভোট প্রদান করার আহবান জানিয়েছেন।  বৃহস্পতিবার বিকালে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠানটির আয়োজন করা হয়।
সালমান এফ রহমান বলেন, মা-বোনদের প্রধান চাহিদা গ্যাস, আমি পাস করলেই গ্যাস চলে আসবে। তবে আপনাদের অবশ্যই নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে জয়যুক্ত করতে হবে। কারণ জীবন মানের উন্নয়ন পেতে হলে শেখ হাসিনাকেই প্রয়োজন।
সাবেক উপদেষ্টা বলেন, আপনারা দেখছেন বিএনপির ষড়যন্ত্র থেমে নেই। তারা প্রতিনিয়ত ট্রেনে আগুন দিচ্ছে, বাসে আগুন দিয়ে মানুষ মারছে। তারা জনগন থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। জনগন তাদের সাথে নাই।
এমপি বলেন, এবারের নির্বাচন আমাদের কাছে অনেক চ্যালেঞ্জের। কারন বিএনপি এই নির্বাচনকে নস্যাৎ করার জন্য নানা ষড়যন্ত্র করছে। তারা চায় না দেশের মানুষ শান্তিতে থাকুক। তারা দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত চায়।
সালমান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগনের প্রধানমন্ত্রী। তিনি কোন ফাইল সাইন করার আগে জনগণের কথা চিন্তা করেন। এই ফাইলে সাইন করলে আমার জনগণ কতটুকু উপকৃত হবে। এই সাইনে আমার জনগণে যেনো ক্ষতির সম্মুখীন না হয়। কারণ তিনি বলেন আমি শুধু আওয়ামী লীগের নয় আমি আমার জণগণের প্রধানমন্ত্রী।
অনুষ্ঠান শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জালাল উদ্দিন ও কলাকোপা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইব্রাহিম খলিল। সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালাম মৃধা, সঞ্চলনা করেন সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম।
এসময় অনুষ্ঠানে বেক্সিমকোর চেয়ারম্যান সোহেল এফ রহমান, পরিচালক সায়ান এফ রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুন, নবাবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান ভুইয়া কিসমত, সাধারণ সম্পাদক ইঞ্জি. আরিফুর রহমান শিকদার, কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মোয়াজ্জেম হোসেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হালিমা আক্তার লাবন্য ভুইয়া, সহ দপ্তর সম্পাদক নাহিদুল আলম নাদিম সহ জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ডের বিভিন্ন স্তরের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *