ছেলের হাতে বাবা খুন
নিজস্ব প্রতিবেদক : মানিকগঞ্জের সিংগাইরে ছেলে কাউছার (২২) এর হাতে বাবা সেলিম (৫০) খুন হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার জার্মিত্তা ইউনিয়নের চন্দনপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হলেন-ওই এলাকার মৃত ফালান ড্রাইভারের ছেলে মো.সেলিম হোসেন খোকন (৫০)।স্থানীয় সুত্রে জানা যায়,সেলিম হোসেন(৫০) দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। এর মধ্যে সে প্রতিদিন ধুমপান করেন। প্রতিদিনের ন্যায় বৃহম্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে ছেলে বাবাকে ধুমপান করতে
নিষেধ করেন। নিষেধ করায় বাবা ক্ষিপ্ত হয়ে বাড়িতে পরে থাকা টিউবওলের হ্যান্ডেল দিয়ে ছেলেকে আঘাত করতে গেলে ছেলে হ্যান্ডেল কেড়ে নিয়ে বাবার মাথায় আঘাত করে এতে ঘটনাস্থলে তার মৃত্য হয়। এ ঘটনায় সহকারি পুলিশ সুপার (সিংগাইর সার্কেল) মো.রেজাউল হক ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ব্যাপারে সিংগাইর থানার ওসি মো.আসলাম হোসেন বলেন-লাশ সুরতহাল করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। হত্যা মামলার প্রস্তুতি ও আসামীদেরকে গ্রেফতারের জোড় চেষ্টা চলছে।
