নিজম্ব প্রতিবেদক: ঢাকার দোহার উপজেলায় গুড নেইবার্স দোহার সিডিপির আয়োজনে বিশেষ স্বাস্থ্য ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে দোহারের চরকুশাইয়ে এলাকায় এ বিশেষ স্বাস্থ্য ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
দিন ব্যাপি এ আয়োজনে অর্থপেডিক বিশেষজ্ঞ ডাক্টারের মাধ্যমে অর্থপেডিক রোগীদের বিশেষ স্বাস্থ্য সেবা দেওয়া হয়। এছাড়াও রোগীদের মধ্যে স্বল্পমূল্যে ঔষধ বিতরণ করা হয়। ১৫০ জন অসহায় ও দুস্থ্য পরিবারের মধ্যে পুষ্টিকর খাবার ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ করা হয়।
এর আগে সিডিপির প্রকল্প ব্যাবস্থাপক জনাব বিমল গোলদারের সভাপতিত্বে সচেতনতা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটি স্বাস্থ্য কর্মকর্তা মো. রাশেদুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন সিডিসি মেম্বার মোঃ বজলুর রহমান, সিডিপির সিনিয়র এডমিন অফিসার আব্রাহম বালা, মেডিকেল অফিসার ডা. দীপ দাস, আমন্ত্রিত বিশেষজ্ঞ ডা. মো. শরিফুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. আশরাফুল আলম চোকদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্টার মো. শামস উল আলম। এসময় বক্তাদের হাত থেকে পুষ্টিকর খাবার ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।
