আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের গাজা উপত্যকায় খাদ্যসংকট ভয়াবহ আকার ধারণ করেছে। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) সর্বশেষ পরিসংখ্যান বলছে, জরিপে অংশ নেওয়া গাজার প্রায় অর্ধেক পরিবার গত ৩০ দিনের মধ্যে অন্তত একবার ক্ষুধার্ত অবস্থায় ঘুমাতে গেছে।
ডব্লিউএফপির আগস্ট মাসের খাদ্য নিরাপত্তা বিশ্লেষণ অনুযায়ী, জরিপকৃত পরিবারগুলোর ৪৬ শতাংশ জানিয়েছে, গত এক মাসে তাদের অন্তত একবার না খেয়ে ঘুমাতে হয়েছে। সাত শতাংশ পরিবার জানিয়েছে, একই সময়ে তারা দশবারেরও বেশি ক্ষুধার্ত অবস্থায় ঘুমিয়েছে।
