কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি : ঢাকার কেরানীগঞ্জের প্রবীণ সাংবাদিক মোঃ আনোয়ারুল ইসলাম আনোয়ার আর নেই। গত বৃহস্পতিবার সন্ধ্যায় দক্ষিণ মান্দাইল গ্রামে নিজ বাসভবনে ইন্তেকাল করেন(ইন্নালিল্লাহি………. রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪বছর। মৃত্যুকালে তিনি এক ছেলে, স্ত্রী এবং ৮ ভাইসহ অসংখ্য আত্মীয়-স্বজন,গুনগ্রাহী রেখে গেছেন।
তিনি কেরানীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ সাইফুল ইসলামের বড় ভাই। তিনি মাসিক জিঞ্জিরা,সাপ্তাহিক বিন্দু থেকে বৃত্ত, সাপ্তাহিক ঘন্টা ও দৈনিক ক্যাপশন পত্রিকার সম্পাদক ছিলেন।
তিনি সাংবাদিকতার শুরুতে দৈনিক পূর্বদেশ পত্রিকার ঢাকা জেলা দক্ষিণের প্রতিনিধি ছিলেন। তার মৃত্যুতে কেরানীগঞ্জ প্রেসক্লাব, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন গভীর শোক জানিয়েছেন।
