ঢাকা জেলা পরিষদের অর্থায়নে দোহারে ১৬ প্রকল্প উদ্বোধন

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি.
ঢাকা জেলা পরিষদের অর্থায়নে ১৬ টি উন্নয়ন প্রকল্পের কাজ উদ্বোধন করেছেন জেলা পরিষদের চেয়ারম্যান ও ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. মাহবুবুর রহমান।
শনিবার সকালে ঢাকার দোহার উপজেলার মুকসুদপুর, নারিশা ও সুতারপাড়া ইউনিয়নসহ আরও বেশ কয়েকটি স্থানে দারিদ্র্য দূরীকরণে, মসজিদ মাদরাসা ভবন,মন্দির নির্মাণ, রাস্তার পাশে সোলার লাইট স্থাপনা, বাউন্ডারিওয়াল ও আরসিসি রাস্তা,এসি ও ঘরসহ মোট ৩ কোটি ৫০ লাখ টাকার এসব প্রকল্প উদ্বোধন করেন তিনি।
উদ্বোধন শেষে মো. মাহাবুুবুর রহমান বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশব্যাপী উন্নয়নের ধারাবাহিকতাকে এগিয়ে নিতে বিশেষ ভূমিকা রেখেছে ঢাকা জেলা পরিষদ। প্রকল্প বাস্তবায়নের ফলে এই অঞ্চলের জনগোষ্ঠীর ব্যাপক অগ্রগতি হয়েছে।

তিনি আরও বলেন, বিগত পাঁচ বছরে সততা ও নিষ্ঠার সঙ্গে তার দায়িত্ব পালন করেছেন তিনি। বাকি প্রকল্পগুলো বাস্তবায়ন হলে ঢাকা জেলা পরিষদ একদিন মাইল ফলক হয়ে থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন আল মামুন, আওয়ামলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মঞ্জু মোল্লা, সদস্য শেখ শাহীন, সুতারপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি নুরুল ইসলা, খোকা, আওয়ামী লীগ নেতা শেখ শাহাবউদ্দিন, হাবিবুর রহমান, সাজ্জাদ হোসেন সাজু.মো. মোস্তফা মোল্লাসহ অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *