কেরানীগঞ্জে সাত দফার দাবিতে বধিরদের অবস্থান কর্মসূচি পালন

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি:  ঢাকার কেরানীগঞ্জে সাত দফার দাবিতে বধিরদেব অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার সকালে কেরানীগঞ্জ বধির প্রতিবন্ধী উন্নয়ন সংঘের উদ্যোগে কোনাখোলায় উপজেলা চত্বরে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় বধির প্রতিবন্ধী উন্নয়ন সংঘের সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

তাদের দাবিকৃত সাত দফাগুলো হল বধির সংগঠনের নামে নিজস্ব কার্যকলায় স্থাপনে সরকারি ভূমি বরাদ্দ, ভবঘুরে ও দরিদ্র বধির সদস্যদের জন্য আত্মকর্মসংস্থান পুনর্বাসন, আর্থিক সাহায্য প্রদান ও আবাসন নির্মাণ, ত্রাণ ও খাদ্য মন্ত্রণালয় হতে খাদ্য সামগ্রী বিতরণ ও বি জি এফ কার্ড ইস্যু এবং জিয়ার চাল বরাদ্দ প্রদান,সকল বধিরদের জন্য যাতায়াতের সুবিধার্থে স্থানীয় গণপরিবহনে হাফ ভারার ব্যবস্থা গ্রহণ, বধিরদের জন্য ক্ষুদ্র কুটির শিল্প স্থাপনে তফসিলি ব্যাংক হতে সুদমুক্ত ঋণের ব্যবস্থা প্রদান, বধিরদের মহাসমাবেশে অংশগ্রহণে সার্বিক নিরাপত্তা প্রদান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *