কেরানীগঞ্জে মাদ্রাসা ও এতিমখানায় কোরবানির চামড়া সংরক্ষণে লবণ বিতরণ

 কেরানীগঞ্জ( ঢাকা)প্রতিনিধি:  ঢাকার কেরানীগঞ্জে এই প্রথম উপজেলা প্রশাসনের উদ্যোগ কোরবানির চামড়া সংরক্ষণে বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় লবণ বিতরণ করা হয়েছে। বুধবার  দুপুরে উপজেলা অডিটেরিয়ামে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রতিটি মাদ্রাসা ও এতিমখানার প্রধানদের হাতে এই লবণ তুলে দেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিনাত ফৌজিয়া।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল দক্ষিণ সহকারী কমিশনার (ভূমি) শেখ আব্দুল্লাহ আল মামুন, কেরানীগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার মোঃ আল আমিন প্রমুখ। উপজেলার ১২টি ইউনিয়নের বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় কোরবানির চামড়া সংরক্ষণে ৪০ মেট্রিকটন লবণ বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *