মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের শ্রীনগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ডেনমার্ক প্রবাসী সেলিম নামের এক যুবকসহ তার ভাই বাদলে হামলা চালিয়ে আহত করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার সন্ধ্যা ৬ টার উপজেলার পশ্চিম দেউলভোগ সবুজহাটি এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এঘটনায় শ্রীনগর থানায় পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করা হয়েছে।
স্থানীয় এলাকাবাসী ও ভুক্তভোগী সুত্রে জানা গেছে, উপজেলার দেউলভোগ দয়হাটা গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে ডেনমার্ক প্রবাসী মোঃ সেলিম (৪০) কোরবানীর ঈদের ছুটিতে দেশে এসেছেন। মঙ্গলবার বিকেলে কোরবানীর গরু ক্রয়ের জন্য বড় নজরুর ইসলাম বাদলের সাথে দেউলভোগ গরুর হাটে যান। হাটে গরু দেখার সময় কাশেম মৃধা নামে আরেক ক্রেতার সাথে পায়ে পাড়া লাগার নিয়ে উভয়ের মধ্য বাকবিতন্ডার সৃষ্টি হয়। এর জের ধরে ঐ দিন সন্ধ্যা ৬টার দিকে কাশেম মৃধাসহ সেন্টু মোড়ল আরো অজ্ঞাতনামা ৪-৫ জন হাতে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে প্রবাসী সেলিম ও তার ভাই বাদলকে সবুজহাটি মোড়ে পাইয়া অতর্কিত তাদের উপর হামলা চালিয়ে এলোপাতাড়ি পিটিয়ে ও ছুরিকাঘাত করে গুরুত্বর আহত করে। এসময় আহতদের সাথে থাকা নগদ টাকা,স্বর্নের চেইন ও মানিব্যাগে ব্যাংক কার্ড, ভিসা কার্ড, ড্রাইভিং লাইসেন্সসহ গুরুত্বপূর্ন ডুকমেন্টস গুলো ছিনিয়ে নিয়ে যায়। আহতদের
ডাকচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা হত্যার হুমকি দিয়ে চলে যায়। আহত প্রবাসী সেলিম বলেন, গরুহাটের উছিলায় অহেতুক তারা পায়ে পাড়া দিয়ে ঝগড়া বাধিয়ে আমাদের উপর হামলা করে। আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন। মানিব্যাগের কাগজপত্র গুলো না পেলে আমার অনেক ক্ষতি হয়ে যাবে।
এব্যাপারে শ্রীনগর থানা অফিসার ইনচার্জ মোঃ শাকিল আহমেদ বলেন, দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি থেকে মারামারির ঘটনা ঘটেছে। দুই পক্ষই অভিযোগ দিয়েছে, তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে
