কেরানীগঞ্জে পৈত্রিক সম্পত্তিতে বাড়ি নির্মানে বাঁধা:বিপাকে একটি পরিবার

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধিঃ ঢাকার কেরানীগঞ্জের জিনজিরা ইউনিয়নের বন্দ নজরগঞ্জ এলাকার পৈত্রিক সম্পত্তিতে বাড়ি নির্মান কাজে বাধার অভিযোগ এনেছেন এক ভুক্তভোগি পরিবার। পরিবার প্রধান মো.আমিনুল ইসলামের দাবি দীর্ঘ প্রায় শতাধিক বছরের ভোগদখলকৃত বাড়িতেই পুন:নির্মান কাজ করতে গেলে প্রতিবেশী একটি পক্ষ উক্ত সম্পত্তি অহেতুক তাদের দাবি করে নির্মান কাজে বাধা প্রদান করে আসছেন। এতে করে বাড়ি নির্মান করতে গিয়ে বিপাকে পরেছেন আমিনুল ও তার পরিবারের অন্যসব সদস্যরা। বিষয়টি নিয়ে স্থানীয় পর্যায়ে একাধিকবার আপোষ মিমাংসার চেষ্টা করলেও স্থানীয়দের কোন বিচার বিবেচনাই আমলে নিচ্ছে না প্রতিবেশী ওই প্রতিপক্ষটি। এতে বিষয়টি নিয়ে যে কোন সময় দুইপক্ষের মধ্যে বড় ধরনের সংঘাত কিংবা রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করছেন স্থানীয় অভিজ্ঞমহল।

ভুক্তভোগী পরিবারসুত্রে জানাযায়, বন্দ নজরগঞ্জ এলাকার মৃত-ইমাম উদ্দিনের ছেলে মো.আমিনুল ইসলাম তাদের যুগ-যুগান্তের ভোগ দখলিয় টিনসেটের ভাড়াটিয়া বাড়িটি ভেঙ্গে সম্প্রতি সেখানে নতুন করে বহুতল ভবন নির্মানের কাজ শুরু করে। কিন্তু এতে বাধা হয়ে দাড়ায় তাদেরই প্রতিবেশী মৃত-গনি মিয়ার ছেলে মো. সুলতান গং। বিষয়টি নিয়ে ভুক্তভোগী পরিবারের প্রধান আমিনুল ইসলাম প্রথমে সাবেক ইউপি চেয়ারম্যানসহ স্থানীয় পর্যায়ে একাধিকবার আপোষ মিমাংসার চেষ্টা করে ব্যার্থ হন। পরে লিখিত অভিযোগের মাধ্যমে জিনজিরা ইউপি চেয়াম্যানের দারস্থ হন। জিরারা ইউপি চেয়ারম্যান হাজী সাকুর হোসেন সাকু বিষয়টি আমলে নিয়ে উভয় পক্ষকে মৌখিকভাবে ডাকিয়া আপোষ নিষ্পত্তির চেষ্টা করেন। কিন্তু নালিশি সম্পত্তি নিয়ে এর আগে আদালতের একটি রায় থাকার কারনে তিনি উক্ত রায় বলবৎ রাখার জন্য উভয় পক্ষকে বুঝানোর চেষ্টা করলে প্রতিপক্ষ তা না মেনে পুনরায় কাজে বাধা প্রদান করেন। এর পরিপ্রেক্ষিতে আমিনুল ইসলাম প্রতিপক্ষ বিবাদীদের দ্বারা কাজে বাধার অভিযোগ এনে কেরানীগঞ্জ মডেল থানায় একটি সাধারন ডাইরী করেন। বিষয়টি নিয়ে যে কোন সময় বড় ধরনের সংঘাত সংঘর্ষের আশঙ্কা এড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঠিক নজরদারি কামনা করছেন ভুক্তভোগি আমিনুল ইসলাম ও তার পরিবারের সদস্যরা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *