দোহারের নারিশা উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ সম্পন্ন

ইমরান খান রাজ (স্টাফ রিপোর্টার) : ঢাকার দোহার উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ নারিশা উচ্চ বিদ্যালয়ে বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়। শুক্রবার (০১ জানুয়ারি) সকালে স্কুল মাঠে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের মাঝে বই তুলে দেন শিক্ষকগণ।

নতুন বই পেয়ে আনন্দে আত্নহারা হয়ে ওঠে শিক্ষার্থীরা। এ সময় তাঁদের মাঝে এক অন্যরকম প্রাণচাঞ্চল্য দেখা যায়। এই করোনা পরিস্থিতির মধ্যে সকল প্রতিকূলতা কাটিয়ে বছরের শুরুতেই নতুন বই পাওয়ায় শিক্ষার্থীরা পড়াশোনায় আরও মনযোগী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন অত্র স্কুলের প্রধান শিক্ষক দুলাল চন্দ্র বিশ্বাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *