কেরানীগঞ্জে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার উপস্থিতি খুবই কম

কেরানীগঞ্জ(ঢাকা) প্রতিনিধি : কেরানীগঞ্জে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা -২ ও ঢাকা- ৩ আসনে এবার ভোটার উপস্থিতি খুবই কম পরিলক্ষিত হয়েছে। এই নির্বাচনে ঢাকা -২ আসনে কেরানীগঞ্জ মডেল থানায় ৯৫টি এবং ঢাকা -৩ আসনে ১২৬টি ভোটার কেন্দ্র রয়েছে। সকাল আটটায় ভোট গ্রহণ শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলে। এই নির্বাচনে বিপুল সংখ্যক আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়। ঢাকা -৩ ও ঢাকা -২ আসনে বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা যায় প্রতিটি ভোটকেন্দ্রেই ভোটারদের উপস্থিতি আশা নারূপ লক্ষ্য করা যায়নি। ঢাকা -৩ আসনে নৌকার প্রার্থীর লোক ছাড়া স্বতন্ত্র, জাতীয় পার্টিসহ অন্য প্রার্থীদের এজেন্ট ও লোকজনদের তেমন দেখা পাওয়া যায়নি। ঢাকা-২আসনে স্বতন্ত্র প্রার্থীর লোকজন অভিযোগ করেছেন বিভিন্ন কেন্দ্র থেকে তাদের এজেন্টদের বের করে দেওয়া হয়েছে ও বিভিন্ন কেন্দ্রে জাল ভোট প্রদান করা হয়েছে । ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার কেরানীগঞ্জ সার্কেল শাহাবুদ্দিন কবীর জানান, এই নির্বাচনে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ঢাকা-৩ ও ঢাকা -২ আসনে ব্যাপক নিরাপত্তামুলক ব্যবস্থা নেওয়া হয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *