কেরানীগঞ্জে তৃষ্ণার্ত পথচারীদের মাঝে শরবত বিতরণ

কেরাণীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি:  দেশে তীব্র তাপদাহে মানুষ যখন হাসফাস অবস্থা, ঠিক সে সময়ে তৃষ্ণার্ত মানুয়ের পাশে এসে দাড়িয়ে সহস্রধিক পথচারীদের মাঝে শরবত বিতরণ করেন কেরাণীগঞ্জে কর্মরত সাংবাদিকবৃন্দ । আজ বুধবার সকাল ১১টায় কেরানীগঞ্জের কদমতলী বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম কমান্ডার গোলচত্বরে শরবত বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেরাণীগঞ্জ প্রেসক্লাবে সম্মানিত সভাপতি শেখ মজিবুর রহমান। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রবীণ সাংবাদিক বাংলাভিশন ও দৈনিক ইনকিলাবের কেরানীগঞ্জ প্রতিনিধি মোঃ আব্দুল গনি, সুলতান মাহমুদ, ঢাকা জেলা দক্ষিণ মাসুসের সংবাদদাতা ও আলোকিত বাংলাদেশ কেরানীগঞ্জ প্রতিনিধি হাজী মোস্তফা কামাল,দৈনিক ভোরের পাতার কেরানীগঞ্জ প্রতিনিধি শেখ শামীম, ইমরান হোসেন ইমু, সাংবাদিক অধিকার পরিষদের সহ- সভাপতি মো,মোস্তাফিজুর রহমান মোস্তাক, মাই টিভির কেরাণীগঞ্জ প্রতিনিধি সামসুল ইসলাম সনেট, আল- আমিন, বনি আমিন,এমেলী,রিফাত,সাগর, প্রমুখ। আরো উপস্থিত ছিলেন জিনজিরা ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক হাজী নাসির উদ্দিন, ঢাকা জেলা ট্রাফিক দক্ষিণ বিভাগের পুলিশ প্রশাসন ইন্সপেক্টর মো,জাকির হোসেন, কেরানীগঞ্জ মডেল থানার তদন্ত অফিসার ইনচার্জ খালেদুর রহমান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *