মো. আব্দুল গনি, কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি : ঢাকার কেরানীগঞ্জে জুলাই-আগস্ট গণ আন্দোলনের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে ১১৪ টি মাদ্রাসা, কওমি মাদ্রাসা ও লিল্লা বোর্ডে শহীদ ও আহতদের জন্য বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিনাত ফৌজিয়া এসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলার সহকারী কমিশন কমিশনার (ভূমি) ও অন্যান্য অফিসারগণ। প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিনাত ফৌজিয়া এসব শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপদেশ মূলক বক্তব্যে বলেন, তোমাদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে ভবিষ্যতে রাষ্ট্রের বিভিন্ন দপ্তরে যোগদান করতে হবে। তাই তোমরা ভালোভাবে লেখাপড়া করবে। সবার আগে তোমরা মানবিক শিক্ষা অর্জন করবে। তোমরা সব সময় মানুষের উপকারে আসবে। ভালোভাবে জ্ঞান অর্জন করতে হলে তোমাদেরকে সুষম খাদ্য গ্রহণ করতে হবে। একটি দেশ বিশ্বের মধ্যে মাথা উঁচু করে দাঁড়াবে তখনই যখন সে দেশের নাগরিকরা সুশিক্ষা শিক্ষিত হবে। তাই তোমরা সবাই মন দিয়ে ভালোভাবে লেখাপড়া করবে।
