কেরানীগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরনে স্বামী-স্ত্রী আহত

কেরানীগঞ্জ(ঢাকা)প্রতিনিধিঃ ঢাকার কেরানীগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরনে স্বামী-স্ত্রী গুরুতরভাবে আহত হয়েছে। তাদেরকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজের শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা খুবই আশঙ্কাজনক। আহতরা হচ্ছে মোঃ আইয়ুব আলী(৫০) ও তার স্ত্রী তানজিলা(৪০)। এই দুর্ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার সকালে দক্ষিন কেরানীগঞ্জের চুনকুটিয়া দক্ষিন পাড়া এলাকায় বজলু মিয়ার ভাড়াটিয়ে বাড়িতে।

আহত আইয়ুব আলীর ভাতিজা ডালিম জানান প্রতিদিনের ন্যায় তার চাচী সকালে গ্যাসের চুলায় আগুন দেয়ার সাথে সাথে গ্যাস সিলিন্ডারটি বিকট শব্দে বিস্ফোরিত হয়ে তার চাচা মোঃ আইয়ুব আলী ও চাচী তানজিলা আগুনে দগ্ধ হয়ে গুরুতরভাবে আহত হয়। খবর পেয়ে তারা দ্রুত তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

আহত মোঃ আইয়ুব আলীর বাড়ি সাতক্ষিরা জেলার আশাশনি থানার সেতপুর গ্রামে। তারা বজলু মিয়ার বাড়িতে ভাড়া থাকত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *