দোহারে ৭ই মার্চ ‘স্বাধীনতার ঘোষণা’ শীর্ষক আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহারে ঐতিহাসিক ৭ই মার্চ স্বাধীনতার ঘোষণা’ শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় উপজেলার চর জয়পাড়া এলাকায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.আলমগীর হোসেন।

অনুষ্ঠানে ৭ই মার্চে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ ও পরবর্তী সময়ে মুক্তিযোদ্ধাদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। এসময় জয়বাংলাকে জাতীয় স্লোগান করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমানকে ধন্যবাদ জানান বক্তারা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য সুরুজ আলম সুরুজ,তথ্য ও গবেষণা বিষয়ক সদস্য জয়নাল আবেদিন, পৌরসভা ২নং ওয়ার্ড কমিশনার আলমাছ উদ্দিন,সাবেক স্বেচ্ছাসেবকলীগ নেতা শেখ সালাহ উদ্দিন, আওয়ামী লীগ নেতা শওকত আলী খান,সিরাজ কাজী, নাট্যকার ও পরিচালক সাংবাদিক শেখ সেলিমসহ আরও অনেকে। অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন নোলক বাবু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *