কেরানীগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবু জাফর

মো. আব্দুল গনি, কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি : কেরানীগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে আসেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর। আজ সকালে তিনি মালঞ্চ এলাকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন ইউনিট পরিদর্শন করেন এবং এখানে ভর্তিকৃত বিভিন্ন রোগীর চিকিৎসার খোঁজ খবর নেন। এ সময় তার সাথে ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিদর্শক ও উন্নয়ন) ডা. শেখ সাইদুর রহমান, উপ-পরিচালক (পরিদর্শক ও উন্নয়ন) ডা. সিকান্দার আলী মোল্লা, উপ-পরিচালক (ইপিআই) ডা. শাহরিয়ার সাজ্জাদ, ঢাকা জেলা সিভিল সার্জন ডা. মো. জিল্লুর রহমান,সহকারী পরিচালক ডা. হাসিব কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উমর ফারুক ও কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আব্দুল মুকাদ্দেসও ইউনিসেফ প্রতিনিধি। এর আগে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবু জাফর উপজেলার তালেপুরে ইউনিসেফের সহযোগিতায় ন্যাশনাল ইপিআই ড্রাই স্টোর নির্মাণ কাজের উদ্বোধন করেন। এই ইপিআই ড্রাই স্টোরটি নির্মিত হলে এর মাধ্যমে টিকা ও টিকাসংশ্লিষ্ট উপকরণ সংরক্ষণ ব্যবস্থাপনা এবং সরবরাহ ব্যবস্থাও আধুনিক ও কার্যকর হবে এবং সারাদেশে নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা সহজ হবে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবু জাফর বলেন, ঢাকা মহানগরের পাশে এই স্বাস্থ্য কমপ্লেক্স টি অবস্থিত হওয়ায় এখানকার সুযোগ সুবিধা আরো বাড়াতে হবে। এখানে প্রয়োজনীয় জনবল না থাকায় রোগীরা যে ধরনের সুযোগ সুবিধা পাওয়ার কথা সেটা পাচ্ছে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *