কেরানীগঞ্জে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সার্বক্ষনিক প্রসব সেবা জোরদারকরণ কর্মশালা

স্টাফ রিপোর্টার (কেরানীগঞ্জ ) : ঢাকার কেরানীগঞ্জে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সার্বক্ষনিক স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরন বিষয়ক অবহিতকরন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।এমসিএইচ-সার্ভিসেস ইউনিট পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সার্বিক ব্যবস্থাপনায় আজ বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) উপজেলা পরিষদ অডিটেরিয়ামে দিনব্যাপি এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের(গ্রেড-১) মহাপরিচালক কাজী আ.খ.ম মহিউল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, পরিবার পরিকল্পনা ঢাকা বিভাগের পরিচালক ডা. মো. সারোয়ার বাপ্পী, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের এমসিএইচ- সার্ভিস ইউনিটের পরিচালক ডা. মোহাম্মদ শরীফ, ঢাকা জেলা সিভিল সার্জন ডা. আবু হেনা মো. মঈনুল আহসান।

কেরানীগঞ্জে উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদের সভাপতিত্বে কর্মশালায় আরও বক্তব্য রাখেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দেব নাথ, কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর মোবারক হোসোইন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাহিদ সুলতানা ও এমসিএইচ-সার্ভিস ইউনিটের উপপরিচালক ডা. ফাহমিদা সুলতানা প্রমুখ।

এই কর্মশালায় উপজেলার ১২টি ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বর, ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের সকল কর্মকর্তা কর্মচারীরা অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *