কেরানীগঞ্জে অসহায় পরিবারকে অটোরিক্সা প্রদান করলেন শাহীন আহমেদ

কেরানীগঞ্জ( ঢাকা) প্রতিনিধি : ঢাকার কেরানীগঞ্জে এক অসহায় পরিবারকে অটোরিক্সা প্রদান করলেন উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ। তিনি তার ব্যক্তিগত তহবিল থেকে আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদে ওই অসহায় পরিবারের মোঃ তোতা মিয়ার (৭২) হাতে অটোরিক্সার চাবি প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন শাক্তা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সালাউদ্দিন লিটনসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন নেতাকর্মী। অসহায় তোতা মিয়ার বাড়ি তারানগর ইউনিয়নের সিরাজনগর গ্রামে।

সে দীর্ঘদিন তার পরিবার-পরিজন নিয়ে আর্থিক অনটনে ভুগছিলেন।

তোতা মিয়া জানান, তিনি কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদের কাছ থেকে এই অটোরিক্সটি পেয়ে খুব আনন্দিত। এখন সে এই অটো রিক্সা চালিয়ে তার সংসারের অভাব অনটন দূর করতে পারবে। সে উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদের সফলতা ও দীর্ঘায়ু কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *