করোনায় সব কাজ বন্ধ থাকলেও দোহার-নবাবগঞ্জের উন্নয়ন বন্ধ থাকেনি- নবাবগঞ্জে সালমান এফ রহমান এমপি

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: আপনারা জানেন দীর্ঘ দুই বছর ধরে করোনার থাবায় পুরো বিশ্ব থমকে গিয়েছে। এই করোনা কালীন কালেও দেহার নবাবগঞ্জে কোন ধরনের উন্নয়ন মূলক কর্মকান্ড থেমে থাকেনি।  শুক্রবার সন্ধ্যায় উপজেলার দেওতলা নবারুন সংঘের উদ্যোগে নৌকা বাইচ প্রতিযোগীতায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা ও ঢাকা-১ আসনের সাংসদ সালমান এফ রহমান এমপি এসব কথা বলেন। উপদেষ্টা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী নেতৃত্বে আমরা এই মহামারী করোনা ভাইরাসকে মোকাবেলা করেছি। শুধু তাই নয় বিশ্বে এখনো অনেক দেশ আছে যারা এখনো ভ্যাকসিন পায়নি। বাংলাদেশ কিন্তু তাদের থেকে অনেক এগিয়ে। আমরা শেখ হাসিনার নেত্বেত্বে উন্নত দেশের সাথে সাথেই  ভ্যাকসিন পেয়েছি। সেই সাথে আমি আপনাদের অনুরোধ করতে চাই, আপনারা যারা এখনো ভ্যাকসিন নেননি দ্রুত ভ্যকসিন নিন।

ঢাকা-১ আসনের এই সাংসদ দোহার-নবাবগঞ্জ বাসির উদ্দেশ্যে বলেন, করোনা মহামারীর কারনে আমি আপনাদের সাথে দেখা করতে পারিনি। কিন্তু আমি ডিসিশন নিয়েছে খুব শিগগিরিই দুই উপজেলার সমস্ত ইউনিয়নে গিয়ে আমি আপনাদের সাথে দেখা করবো। সেই সাথে আপনাদের সুখ দুঃখের কথা শুনবো। বক্তব্যের আগে সাংসদ জেলা পুলিশের ইঞ্জিন চালিত নৌকায় চড়ে দুই পাড়ে থাকা হাজার হাজার মানুষদের হাত নাড়িয়ে শুভেচ্ছা জানান। এছাড়া বাইচ প্রতিযোগিতায় খান বাড়ির নৌকা চ্যাম্পিয়ন হয়।

নৌকা বাইচ প্রতিযোগিতা কমিটি ও দেওতলা নবারুণ সংঘের সভাপতি মাসুদ মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নবাবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু, দোহার উপজেলা পরিষদ চেয়ারম্যান আলমগীর হোসেন, ঢাকা জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক পনিরুজ্জামান তরুন, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক মিজানুর রহমান ভূঁইয়া কিসমত, যুগ্ম আহবায়ক দেওয়ান আওলাদ হোসেন, ড. মো. সাফিল উদ্দিন মিয়া, ইঞ্জি. আরিফুর রহমান শিকদার, কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মোয়াজ্জেম হোসেন, জেলা পরিষদ সদস্য এসএম সাইফুল ইসলাম, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম মোস্তফা শিমু, আওয়ামীলীগ নেতা মিজানুর রহমান, পত্তনদার ফারুক, তাঁতি লীগ নেতা হাবিব বেপারি, যুবলীগ নেতা খোকন মোল্লা প্রমুখ।

এর আগে বিকালে সালমান এফ রহমান উপজেলার কোমরগঞ্জ এলাকায় প্রস্তাবিত এবিএম ফিলিং স্টেশনের যায়গা পরিদর্শন করেন। পরে উপজেলার কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে বান্দুরা-গুলিস্তান আঞ্চলিক সড়কে নবকলি নামে নতুন বাস পরিবহনের শুভ উদ্বোধন করেন। জানা যায় উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক জালাল গং এ পরিবহনের নেতৃত্ব দিবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *