করোনা: কেরানীগঞ্জে চিকিৎসক ও পুলিশসহ ৪ জন নতুন আক্রান্ত

স্টাফ রিপোর্টার : ঢাকার কেরানীগঞ্জে এবার ১ জন চিকিৎসক, ১ জন স্বাস্থ্যকর্মী ও ১ জন পুলিশ সদস্যসহ ৪ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে। এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এখন ৪৬ জনে। করোনায় নতুন আক্রান্ত এ ৪ জনের মধ্যে দু’জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১ জন চিকিৎসক ও ১ জন স্বাস্থ্যকর্মী। বাকী ২ জনের ১ জন হচ্ছে কেরানীগঞ্জ মডেল থানার পুলিশ সদস্য (এএসআই) এবং অন্যআরেকজন হচ্ছে মালঞ্চ এলাকার বাসিন্দা, বয়স ৬৫বছর।

কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর মোবারক হোসাইন এতথ্যটি নিশ্চিত করেছেন। এদিকে নতুন করে করোনায় আক্রান্ত ৪ জনের মধ্যে স্বাস্থ্যকর্মী জিনজিরা ২০ শয্যা হাসপাতালে এবং মডেল থানার পুলিশ সদস্যকে রাজারবাগ পুলিশ লাইন হাসাপাতালে ভর্তি করা হয়েছে।

বাকী দু’জনের মধ্যে মালঞ্চ এলাকার রোগীকে রাতে কুর্মিটোলা অথবা কৈয়ত-মৈত্রী হাসপাতালে ভর্তি করা হবে। অপরজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তিনি তার বাসায়ই অবস্থান করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *