দোহারে জেলা পরিষদ চেয়ারম্যানের রোজার খাদ্যসামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার : ঢাকার দোহার উপজেলার রোজাদারদের জন্য ৫’শ ব্যাগ খাদ্যসামগ্রী বিতরণ করেছেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. মাহবুবুর রহমান। রোববার ও সোমবার রাতে উপজেলার ৮টি ইউনিয়ন ঘুরে দুস্থ পরিবারের ঘরে ঘরে পৌছে দেন।

এসময় তিনি বঙ্গবন্ধু কন্যা, জননেত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দেশের মঙ্গল কামনার সকলের কাছে দোয়া চান। এছাড়াও তিনি করোনা ভাইরাস সম্পর্কে এলাকাবাসীকে সচেতন করতে নিজ গ্রামে অবস্থান করেন। তিনি দোহার ও নবাবগঞ্জের গ্রামে গ্রামে ঘুরে সচেতনতামূলক মাইকিং করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *