টঙ্গিবাড়ী থেকে ফিরুজ আলম বিপ্লব : মুন্সীগঞ্জ টঙ্গিবাড়ীতে প্রবাসীর বাড়ীতে চুরি হওয়ার অভিযোগ পাওয়া গেছে । এ ঘটনায় প্রবাসী আবুল বাসার শেখ বাদী হয়ে মঙ্গলবার সন্ধায় টঙ্গিবাড়ী থানায় একটি অভিযোগ করেন । জানাগেছে, টঙ্গিবাড়ী উপজেলার আড়িয়ল ইউনিয়নের নিতিরা গ্রামে মৃত আফিজ উদ্দিন শেখের ছেলে আবুল বাসার শেখ দির্ঘ দিন প্রবাসে ছিলেন, তিনি দেশে এসে নিজ নিতিরা গ্রামের বাড়ীতে থাকার জন্য একটি দুই তলা ভবন নির্মান করেন, বেশী ভাগ সময় তিনি ঢাকায় বসবাস করেন । ১৮ই আগস্ট মঙ্গলবার সকাল ৯ টার সময় ঢাকা থেকে নিজ গ্রামের বাড়ীতে গিয়ে দেখেন দরজা খোলা পরে ভবনের ভিতরে গিয়ে দেখেন ১তলা থেকে ২য় তলা পর্যন্ত আলমিরা, শোকেস, ওয়ারড্রব ভাংচুর করে মালামাল এলোমেলো করে ফেলে রেখেছে । নগদ ৫০ হাজার টাকা আসবাপত্র সহ মোট প্রায় ৩ লক্ষ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে । আবুল বাসার শেখ জানান, আমি ১৪ ই আগস্ট বাড়ী আসিয়া ভবনের সব দরজা জানালা বন্ধ করে ঢাকায় চলে যাই । আমি সপ্তাহে দুই থেকে তিন দিন গ্রামের বাড়িতে আসি । এরকম ঘটনা ঘটবে আমি কখনো বিশ্বাস করতে পারিনি । টঙ্গীবাড়ী থানা ওসি মোঃ শামীম আহমেদ জানান, এই ঘটনায় থানায় একটি অভিযোগ হয়েছে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে
