নিজস্ব প্রতিবেদক: বেশি বেশি গাছ লাগান পরিবেশ বাঁচান এই স্লোগানকে সামনে রেখে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ঢাকার দোহার উপজেলায় বৃক্ষরোপণ করা হয়েছে । মঙ্গলবার সকালে উপজেলার কাটাখালী এলাকায় মাঝিপাড়া মাঠ সংলগ্ন ঢাকা জেলা মহিলা দলের সভাপতি শামীমা রহিম শিলার উদ্যোগে আম, নিম, কৃষ্ণচুড়াসহ কয়েক প্রজাতির বৃক্ষরোপণ করা হয়।
এ সময় তিনি বলেন, গাছ পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা ,মানুষের মধ্যে গাছ লাগানোর আগ্রহ বাড়াতে এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে আমাদের এ বৃক্ষরোপণ করেছি।
এছাড়াও বৃক্ষরোপণের ফলে পরিবেশে অক্সিজেনের অভাব দেখা দিবে না। গাছ মানুষের পরম বন্ধু। একটি গাছ লাগালে সেই গাছ দ্বারা কৃষক, দিনমজুর সহ সকলকে ছাঁয়া হয়ে দাড়িয়ে থাকে। সবুজে ঘেরা বাংলাদেশে আমাদের গাছ লাগানো অত্যন্ত জরুরী।
বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, দোহার পৌরসভার ৪,৫,৬ নং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদপ্রার্থী সুমাইয়া আক্তার মেরিনাসহ মহিলা দলের নেতৃবৃন্দ ও এলাকাবাসী।
