একমাত্র বাংলাদেশেই বছরের প্রথমদিনে বই তুলে দেয়া হয়: মাহবুবুর রহমান

নিজস্ব প্রতিবেদক: সারা বিশ্বের একমাত্র বাংলাদেশেই বছরের প্রথম দিনে প্রাথমিক বিদ্যলয়য়ের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হয় বলেছেন ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান ও ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মাহবুবুর রহমান। বুধবার সকালে দোহার উপজেলার কবি নজরুল উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের নতুন বই বিতরণের সময় তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ভোগের জন্য নয় ত্যাগের জন্য রাজনীতি করতে হবে তাহলেই সফলতা আসবে।তাই সকলকে সততার সাথে কাজ করে সাধারণ মানুষের পাশে থাকতে হবে।

বছরের প্রথম দিনে কবি নজরুল স্কুলে বই উৎসবে প্রায় ১১০০ শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা সামছুল হক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক গিয়াস উদ্দিন আল মামুন, সাংগঠনিক সম্পাদক আওলাদ হোসেন,ঢাকা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান শাহ্জাহান মোল্লা,বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফ উদ্দিনসহ বিদ্যালয়ের শিক্ষক ,শিক্ষিকা ও অভিভাবক বৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *