কেরানীগঞ্জ প্রতিনিধিঃ ঢাকার কেরানীগঞ্জে মহান বিজয় দিবস উপলক্ষে মুজিবুর স্মৃতি ফুটবল টুর্নামেন্টে বছিলা স্পোটিং ক্লাব চ্যাম্পিয়ান হয়েছে। ঘাটারচর মাঠে ঢাকার সোনালী অতিত ক্লাব ও ঘাটারচর ক্রীড়াচক্র যৌথভাবে এই টুর্নামেন্টের আয়োজন করে।মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাতে শহিদ বিজিপি সদস্য মুজিবুর স্মৃতি ৪র্থ নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় বছিলা স্পোটিং ক্লাব ৪-২গোলে দেওয়ানবাড়ি স্পোটিং ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে ঢাকার সোনালি অতিত ক্লাবের সভাপতি প্রাক্তন তারকা ফুটবলার হাসানুজ্জামান বাবলু পুরস্কার বিতরণ করেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এই টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোশক সফিকুর রহমান জামাল, প্রাক্তন ফুটবলার রহমতগঞ্জের সুলতান, শেখ মো. আসলাম, মো. সাব্বিরসহ অনেক দেশসেরা ফুটবলারগন।গত ১৬ডিসেম্বর রাতে শুরু হওয়া এই টুর্নামেন্টে ৩২টি দল অংশ নেয়। প্রতিটি দলে দেশি খেলোয়াড়েরর পাশাপাশি বিদেশি ৩জনকরে খেলোয়ার অংশ নেয়। ফ্লাডলাইটের মাধ্যমে শুরু করা এই নাইট ফুটবল টুর্নামেন্টের প্রতিটি খেলায় বিপুল সংখ্যক দর্শক দর্শক উপস্থিত থেকে তারা খেলা উপভোগ করেন।
