ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ বিলাসপুর ইউনিয়ন শাখার পরিচিত সভা

নিজস্ব প্রতিবেদক:  ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ ঢাকার দোহার উপজেলার বিলাসপুর ইউনিয়ন শাখার নব গঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।  শুক্রবার (৯ জুন) সন্ধ্যায় উপজেলার মাঝিরচর মাদরাসা মাঠে এ পরিচিত সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ এর দোকান ও প্রতিষ্ঠান কর্মচারী বিষয়ক সম্পাদক আলহাজ মো. শাহাদাত হুসাইন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিলাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  মো. রাশেদ চোকদার, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিণ শাখা সভাপতি আলহাজ মো. শামীম খান, সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাদের মোল্লা।
ইউনিয়ন শাখা সেক্রেটারী মো. আনাস আল মাহদী এর পরিচালনায় এতে সভাপতিত্ব করেন ইউনিয়ন শাখা সভাপতি  ডা. আব্দুল কুদ্দুস।
এ সময় আরও উপস্থিত ছিলেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখা সভাপতি, মো. মোশাররফ হোসেন শামীম, সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আব্দুল আজিজ, , যুগ্ম সাধারণ সম্পাদক মো: শহিদ চোকদার (মেম্বার) ইসলামী আন্দোলন বাংলাদেশ বিলাসপুর ইউনিয়ন শাখা সভাপতি হাফেজ মোসলেম উদ্দিন, বিলাসপুর ইউনিয়ন শাখা মুজাহিদ কমিটির সদর মুফতি জিল্লুর রহমান আরেফী , ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বিলাসপুর ইউনিয়ন শাখার সভাপতি মুফতি মাহমুদুল হাসান মুক্তার, ইসলামি ছাত্র আন্দোলন বাংলাদেশ বিলাসপুর ইউনিয়ন শাখা সভাপতি মোঃ রাহাত হোসেনসহ প্রমূখ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *