ইউপির ষষ্ঠ ধাপে দোহার-নবাবগঞ্জে আ. লীগের মনোনয়ন পেলেন যারা

নিজস্ব প্রতিবেদক : দেশে ৬ষ্ঠ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ঢাকার দোহার ও নবাবগঞ্জ উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে দল থেকে আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করেন।

দোহার উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী মনোনীত চেয়ারম্যান পদ প্রার্থীরা হলেন- উপজেলার নয়াবাড়ি ইউনিয়নে তৈয়বুর রহমান তরুন, কুসুমহাটি ইউনিয়নে আব্দুল কাদের, বিলাসপুর ইউনিয়নে রাশেদ চোকদার, নারিশা ইউনিয়নে আলমগীর হোসেন, মুকসুদপুর ইউনিয়নে অধ্যাপক এম এ হান্নান খান।

অপরদিকে নবাবগঞ্জে ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনীত প্রার্থীরা হলেন- শিকারীপাড়া ইউনিয়নে আলীমোর রহমান খান পিয়ারা, জয়কৃষ্ণপুর ইউনিয়নে রেশমা আক্তার, বারুয়াখালী ইউনিয়নে এমএ বারী বাবুল, নয়নশ্রী ইউনিয়নে মো. পলাশ চৌধুরী, শোল্লা ইউনিয়নে মো. মিজানুর রহমান ভূইয়া, যন্ত্রাইল ইউনিয়নে একেএম. মনিরুজ্জামান, বান্দুরা ইউনিয়নে মো. হুমায়ুন কবির, কলাকোপা ইউনিয়নে মো. ইব্রাহীম খলিল, বক্সনগর ইউনিয়নে মো. আ. ওয়াদুদ, বাহ্রা ইউনিয়নে মো. সাফিল উদ্দিন আহমেদ, কৈলাইল ইউনিয়নে বশির আহমেদ, আগলা ইউনিয়নে শিরিন চৌধুরী, গালিমপুর ইউনিয়নে মো. আজিজুর রহমান ভূইয়া ও চূড়াইন ইউনিয়নে মো. আব্দুল জলিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *