আমিরাতে আল-হারামাইন গ্রুপ অফ কোম্পানির ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন

মো. শাজাহান খান, আরব আমিরাত থেকে:  পবিত্র মাহে রমজান উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতে গতকাল শনিবার ১৫ মার্চ আজমান প্রদেশে সকল প্রবাসী ও আমিরাতের নাগরিকদের নিয়ে বিশাল এক ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছেন বাংলাদেশের সিলেটের বিশিষ্ট ব্যবসায়ী সিআইপি অ্যাসোসিয়েশনের সভাপতি, বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সভাপতি এবং আল হারামাইন গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব মাহাতাবুর রহমান নাসির সিআইপি।

আজমান প্রদেশে নিজস্ব কোম্পানির অফিস সংলগ্ন পুরুষ এবং মহিলাদের আলাদাভাবে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেন। প্রতিবছরের ন্যায় ভিতরে এবং বাহিরে প্রায় ৮ হাজার লোকের জন্য এই ইফতার পার্টি আয়োজন করেন। গতকাল ইফতার মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় শেখ সুলতান বিন সাকের বিন রশিদ আল নুআইনী। আজমান পুলিশের সহযোগিতা এবং বোলান্ডারি ও আল হারামাইন পারফিউম কোম্পানির স্বেচ্ছাসেবকদের সকলের সহযোগিতায় এ বিশাল ইফতার মাহফিল সুন্দরভাবে সম্পন্ন হয়। ইফতার ও দোয়া মাহফিলে আমিরাতের বিভিন্ন প্রদেশ থেকে ব্যবসায়ী, গণমাধ্যম কর্মী এবং বিভিন্ন দেশের বেশ কিছু ব্যবসায়ী ইফতার পার্টিতে যোগদান করেন। দুবাইয়ের আল ওয়াকাফের একজন সম্মানিত ইসলামিক বক্তা জনাব ক্বারী মোঃ সিরাজের হৃদয়গ্রাহী কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয় এবং অনুষ্ঠানে অন্তদৃষ্টিপূর্ণ বয়ান পরিবেশিত হয় যা সমাবেশের মধ্যে আধ্যাত্মিক সুর তৈরি করেন।

প্রতিফলন এবং সম্প্রদায়ের এক মুহূর্ত হওয়ার বাহিরে ও এ উদযাপন রমজানের পবিত্র মাসে ঐক্য দানশীলতা এবং দানের মনোভাবের প্রতি আল-হারামাইনের অটল অঙ্গীকার কে তুলে ধরা হয়।

অনুষ্ঠানে আল-হারামাইন গ্রুপের চেয়ারম্যান জনাব আলহাজ্ব মাহাতাবুর রহমান নাসির সিআইপি বলেন এই প্রবাসে বাংলাদেশীদের সুনাম রয়েছে এবং এ দেশে আইনের প্রতি সম্মান রেখে বাংলাদেশকে বিশ্বের দরবারে তুলে ধরার জন্য সকলের প্রতি অনুরোধ জানান। অনুষ্ঠানে কোরআন তিলাওয়াত শেষে দোয়া করেছেন হাফেজ ক্বারী ইসলাম উদ্দিন। (ইমাম-আল-হারামাইন পারফিউম কম্পানি,ইউ.এই)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *