রাতের আধারে বাড়িতে বাড়িতে পৌছে যাচ্ছে ইফতার ও ঈদসামগ্রী

নিজস্ব প্রতিবেদক:  রাতের আধারে বাড়িতে বাড়িতে পৌছে যাচ্ছে ইফতার ও ঈদ সামগ্রী ইচ্ছা শক্তি সেবা সচেতন সমাজ গড়বো এই স্লোগানকে সামনে রেখে “মধুর চর একতা সংঘের” উদ্যোগে প্রথম বারের মতো ১৪০টি পরিবারের মাঝে  ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার রাতে ঢাকার দোহার উপজেলার মধুর চর এলাকায় অসহায়, দরিদ্র ও নিন্মবিত্ত পরিবারের মাঝে এই ঈদ ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়। সংগঠনের সদস্য, প্রবাসী ও বিত্তশালীদের সহযোগিতায় অন্ধকার রাতে ঘুরে ঘুরে অসহায় মানুষদের মাঝে এই উপহার সামগ্রী পৌছে দেন। সংগঠনের সদস্যরা জানান, মানবতার স্বার্থে কাজ করে যাওয়া এ সংগঠন ইফতার বিতরণ কার্যক্রমে অতি দরিদ্র এবং লোকলজ্জার ভয়ে চাইতে না পারা মধ্যবিত্ত পরিবারের কাছে তাঁরা উপহার সামগ্রী পৌঁছানোর জন্য কাজ করে যাচ্ছেন।  মানবিক দিক বিবেচনায় এবং পারিবারিক দুরবস্থার কথা মাথায় রেখে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী প্রদানের মাধ্যমে এ কার্যক্রম অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানান সংগঠন এর নেতৃবৃন্দ।

সেই সাথে  সমাজের বিত্তবানদের দরিদ্র জনগোষ্ঠীর কল্যাণে এগিয়ে আসারও আহবান জানান সংগঠনটির সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *