শাহজাহান খান : সংযুক্ত আরব আমিরাতে আরও ২৭৭ জন করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু হয়েছে ১জনের এবং ২৩ জন সুস্থ হয়ে উঠেছেন।
আজ সোমবার (৬ এপ্রিল) স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে আমিরাতে সর্বমোট আক্রান্ত হয়েছেন ২০৭৬ জন, মৃত্যু হয়েছে ১১ জন ও ১৬৭ জন সুস্থ হয়েছেন।
