বি এম বি আর ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে হত দরিদ্রদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার উপজেলায় নভেল করোনা মোকাবেলায় হত দরিদ্রদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (৬ এপ্রিল) সকাল ১০ ঘটিকায় কাঠালীঘাটা মাসুম মিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে বাবু মিয়া- বেগম রোকেয়া ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে চেয়ারপারসন মো. রোমান মিয়ার অর্থায়নে বান্দুরা ও রায়পাড়া ইউনিয়নের কাঠালীঘাটা, বৌ বাজার খালপাড়, মৃধা কান্দা, লক্ষীপ্রসাধ গ্রামের ৩শ দুস্থ অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রীসহ নিত্য প্রয়োজনীয় পণ্য তুলে দেওয়া হয় ও করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতা মূলক লিফলেট বিতরণ করা হয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন বি এম বি আর চেয়ারপারসন জনাব মো. রোমান মিয়ার মা বেগম রোকেয়া। ত্রাণ বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দুরা ইউপি চেয়ারম্যান জনাব হিল্লল মিয়া, রাইপাড়া ইউপি চেয়ারম্যান জনাব মো. নুরুল হক, বাংলাদেশ আওয়ামীলীগের উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক সুরুজ আলম সুরুজ, কাঠালীঘাটা মাসুম মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনজুর রশিদ, কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান শান্ত, মাসুম হোসেন, সাফাতুল আজাদ সৌরভ, আরও উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পর্ষদ শহিদুল ইসলাম, ইসমাইল মাদবর, জাকির হোসেন, আনোয়ার হোসেন খাঁন, আইয়ুব বাওয়ালী, মামুন বাওয়ালী প্রমুখ।

বিদ্যালয়ের শিক্ষক ও স্কাউটবৃন্দ সার্বিক সহযোগিতা করেন। এ সময় বিদ্যালয়ের সম্মানিত স্থপতি ও পরিচালনা পর্ষদ সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব মো. মাসুম মিয়া সামগ্রিক কর্মকান্ড তদারকি ও নিয়ন্ত্রনের দায়িত্ব পালন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *