ঢাকার আমিনবাজার এলাকায় সেনাবাহিনীর নিয়মিত টহল অভিযানে ইয়াবা, গাঁজা ও নগদ অর্থসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।
সেনাবাহিনী সূত্রে জানা যায়, ৮ ফেব্রুয়ারি রাত সাড়ে ৯টার দিকে ৮ বীর (হেমায়েতপুর আর্মি ক্যাম্প)-এর একটি টহল দল আমিনবাজার ট্রাফিক বক্স সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রির সময় তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট, ২৫০ গ্রাম গাঁজা, মাদক বিক্রির অর্থ বলে ধারণকৃত ২ লাখ ৫৭ হাজার ৬২২ টাকা এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
আটক ব্যক্তির নাম জহুরুল হোসেন (৬৫)। তিনি আমিনবাজার এলাকার বাসিন্দা।
পরে আটক ব্যক্তি ও উদ্ধারকৃত আলামত আইনগত ব্যবস্থার জন্য সাভার থানায় হস্তান্তর করা হয়। সংশ্লিষ্ট থানা প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম গ্রহণ করেছে।
সেনাবাহিনী জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
