দোহারে যুবক সমিতির উদ্যােগে ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহারে দোহার যুবক সমিতির উদ্যােগে ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (০৭ ফেব্রুয়ারী) রাত ৮ টার দিকে উপজেলার দোহার খালপাড় এলাকায় দোহার যুবক সমিতির ক্লাব মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

খেলায় মুকসুদপুর বিগ বাদার্স বনাম সুতারপাড়া প্রভাতি সংঘ দল দুটি এ খেলায় অংশগ্রহণ করে। পরে মুকসুদপুর বিগ বাদার্সকে হারিয়ে সুতারপাড়া প্রভাতি সংঘ চ্যাম্পিয়ান হয়।

এ সময় দোহার যুবক সমিতির সভাপতি মো.মাহবুবুর রহমানের সভাপতিত্বে ও মো. ওবায়দু রহমানের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. হায়দার আলী হিরু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা যুবদলের সাবেক সহ সভাপতি আব্দুল করিম বেপারী,দোহার উপজেলা বিএনপির অর্থবিষয়ক সম্পাদক মো. জাফর ইকবাল জাহিদ বেপারী।

পরিচালনায় ও সার্বিক সহযোগিতায় ছিলেন, দোহার যুবক সমিতির সহ সভাপতি আসাদ ভূইয়া, যু্গ্ন সাধারণ সম্পাদক সিয়াম আহিয়ান সাদ,ক্রীড়া সম্পাদক রাকিবুল ইসলাম,রেফারী শেখ সেন্টু সহ আরও ক্লাবের সকল সদস্যবৃন্দ।

পরে চ্যাম্পিয়ান দলকে ২০ হাজার টাকার ও রানার্সআপ দলকে ১২ হাজার টাকার চেক প্রদান করেন অতিথিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *