সিংগাইরে নানাবাড়ি বেড়াতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

মো.রকিবুল হাসান বিশ্বাস(মানিকগঞ্জ): মানিকগঞ্জের সিংগাইরে নানা বাড়িতে বেড়াতে গিয়ে ইটভাটার পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার (৮ জুন) দুপুর ১২ টার দিকে জামির্ত্তা ইউনিয়নের জাইল্যা গ্রামের এমএবি ইটভাটার পুকুরে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত শিশু মো. নাসিম খানের(৭) বাড়ী উপজেলার ধল্লা ইউনিয়নের মেদুলিয়া গ্রামের আবুল কালাম খানের ছেলে।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, ধল্লা ইউনিয়নের মেদুলিয়া গ্রামের কালাম খানের পুত্র নাসিম জাইল্যা গ্রামে নানার বাড়িতে বেড়াতে যায়। এ সময় পার্শ্ববর্তী ইটভাটার একটি পুকুর পাড়ে খেলতে গেলে একপর্যায় ওই পুকুরের পানিতে পড়ে শিশুটির মৃত্যু ঘটে। এ ঘটনায় পরিবারটিতে শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *