দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধিঃ ঢাকার নবাবগঞ্জ উপজেলার শোল্লা ইউনিয়ন পরিষদের ২০২০-২০২১ইং অর্থ বছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে পরিষদের সভাকক্ষে শোল্লা ইউপি চেয়ারম্যান দেওয়ান তুহিনুর রহমান তুহিনের সভাপতিত্বে বাজেট পাঠ করেন ইউপি সচিব মোহাম্মদ তাজুল হালিম খান। এবারে সীমিত পরিসরে আয়োজনে এক কোটি ৯২ লাখ ৫০ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়। উপস্থিত ছিলেন ইউপির হিসাব সহকারী সজিব মিয়াসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ ও পরিষদের সদসবৃন্দ।
অপরদিকে, নবাবগঞ্জ উপজেলার যন্ত্রাইল ইউনিয়ন পরিষদের ২০২০-২০২১ইং অর্থ বছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৯ মে পরিষদের সভা কক্ষে সীমিত পরিসরে এর আয়োজন করা হয়। যন্ত্রাইল ইউপি চেয়ারম্যান নন্দলাল সিং সভায় সভাপতিত্ব করেন। সভায় এক কোটি ৪ লাখ ৬৩ হাজার ৮শ’ ৬০ টাকার বাজেট পাঠ করেন ইউপি সচিব মো. বাবুল হোসেন। সভায় ইউপি সদস্য স্বপন কুমার সরকার, নিমাই বিশ্বাসসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
