দোহারে করোনা জয়ী ব্যক্তিকে জেলা প্রশাসকের উপহার দিলেন উপজেলা প্রশাসন


নিজস্ব প্রতিবেদকঃ ঢাকার দোহার উপজেলায় প্রথম করোনা জয়ী হয়ে ফেরা এক ব্যক্তিকে ফুল ও নগদ টাকা ‘উপহার’ দিয়েছেন ঢাকা জেলা প্রশাসক আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খান।
রবিবার (২৪ মে) ঢাকা জেলা প্রশাসকের পক্ষে করোনামুক্ত হওয়া দক্ষিণ জয়পাড়া মাঝিপাড়া এলাকার ইদ্রিস আলী কে ফুল ও নগদ ৫ হাজার টাকা উপহার দেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার রিবা ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিন।

আফরোজা আক্তার রিবা বলেন, ঢাকা জেলা প্রশাসক স্যারের এমন উদ্যোগ করোনা আক্রান্তদের মানসিক শক্তি বৃদ্ধিতে সহযোগিতা করবে। দোহারে সকল করোনা অক্রান্ত ব্যক্তি দ্রুত সুস্থ্য হয়ে ফিরে আসবে এটাই প্রত্যাশা।

উল্লেখ্য, গত ২০ এপ্রিল রাতে ইদ্রিস আলীর শরীরে করোনা সনাক্ত হয় । পরদিন তাকে চিকিৎসার জন্য ঢাকার রিজেন্ট হাসপাতালে ভর্তি করা হয়। গত ১০ মে তিনি সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়িতে ফিরেন। তিনি এখন সম্পূর্ণ সুস্থ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *