ইমরান খান রাজঃ পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দোহার-নবাবগঞ্জবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন দোহার উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আলমগীর হোসেন।
মো. আলমগীর হোসেন বলেন, ঈদুল ফিতর বয়ে আনুক মানুষের মনে হাজারো খুশির বার্তা। ঈদ মানে খুশি আর এ খুশি সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে গড়ে তুলে সৌহার্দ্যপূর্ণ ভালোবাসা, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন।
তিনি আরো বলেন, দোহার-নবাবগঞ্জের সামগ্রিক উন্নয়ন করতে হলে সারাবছর একতাবদ্ধ হয়ে কাজ করতে হবে। এসময় ঈদের খুশিকে বাড়িয়ে তুলতে ধনী-গরীবের ভেদাভেদ দূর করতে সকলের প্রতি আহবান জানায় তিনি।
