পবিত্র ঈদ-উল ফিতরের শুভেচ্ছা জানালেন গিয়াস উদ্দিন সোহাগ

ইমরান খান রাজঃ পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে ঢাকা-১ আসনের মাননীয় সাংসদ সালমান এফ রহমান এর পক্ষ থেকে দোহার-নবাবগঞ্জবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ঢাকা জেলা (দক্ষিণ) ছাত্রলীগ সভাপতি মো. গিয়াস উদ্দিন সোহাগ।

গিয়াস উদ্দিন সোহাগ বলেন, করোনাভাইরাসের এই সংকটময় মুহূর্তে ঈদ বয়ে আনুক মানুষের মনে শক্তি ও সাহস। ঈদের খুশি সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে গড়ে তুলুক সৌহার্দ্যপূর্ণ ভালোবাসা, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন।

তিনি আরো বলেন, করোনার অভিশাপ থেকে দোহার-নবাবগঞ্জকে মুক্ত রাখতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যেতে হবে। এসময় ঈদের খুশিকে বাড়িয়ে তুলতে ধনী-গরীবের ভেদাভেদ দূর করতে সকলের প্রতি আহবান জানায় তিনি এবং দোহার-নবাবগঞ্জের নিম্ন আয়ের মানুষদের পাশে সবাইকে দাঁড়ানোর আহবান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *