নিজস্ব প্রতিবেদক :
ঢাকার দোহার উপজেলায় পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে শাড়ি, লুঙ্গি ও পাঞ্জাবী বিতরণ করা হয়েছে। আজ রোববার (২৪ মে) সকালে উপজেলার ৮টি ইউনিয়নের কর্মহীন, হতদরিদ্র প্রায় ৪ হাজার একশত পরিবারের মাঝে বিতরণের লক্ষ্যে চেয়ারম্যান ও রাজনৈতিক নেতাকর্মীদের হাতে এসব উপহার তুলে দেওয়া হয়।
করোনার শুরু থেকেই হতদরিদ্র, দরিদ্র, মধ্যবিত্তসহ অসহায় জনসাধারণের মাঝে মানবতার ফেরিয়লা হয়ে পাশে থেকেছেন দোহারের কৃতি সন্তান বিশিষ্ট ব্যবসায়ী ইঞ্জিনিয়ার মেহবুব কবির।

এ পর্যন্ত উপজেলার প্রায় ১৬ হাজার পরিবার এ সহায়তা পেয়েছেন। তার এসহায়তা অনেক পরিবারের মাঝেই হাসি ফুটিয়েছে।
সুবিধাভোগী এক মধ্যবিত্ত পরিবার নববাংলাকে বলেন, মেহবুব ভাই না থাকলে জানি না আমাদের ভাগ্যে কি হতো। আসলে মধ্যবিত্তরা না খেয়ে থাকলেও কেউ বুঝতে পারে না। কিন্ত এই মানুষটি আমাদের খুঁজে খুঁজে বের করে আমাদের হাতে খাদ্যসামগ্রী তুলে দিয়েছেন। সত্যি তার এই চমৎকার কাজে আমরা খুবই খুশি।

সুবিধাভোগী আরও এক দরিদ্র পরিবার জানায়, সমাজে আরও অনেক বিত্তশালী মানুষ আছে যারা তাদের অর্থ বড় বড় লকারে রেখেছেন। আমরা যে না খেয়ে মরছি তা তাদের চোখেই পড়ে না। কিন্তু এই দরদি মানুষটি শুরু থেকেই আমাদের পাশে আছেন।

এসময় উপস্থিত ছিলেন, বিশিষ্ট সাংবাদিক ও সাপ্তাহিক জাগ্রত জনতা পত্রিকার উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ইব্রাহিম খলিল সবুজ, মোহাম্মদ আলী, ইকবাল হোসেনসহ আরও অনেকে।
