নিজস্ব প্রতিবেদক :
দেশের জনগনকে করোনাভাইরাস থেকে রক্ষা করার জন্য সরকার সকল প্রকার জনসমাগনের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এ পরিস্থিতিতে জরুরি সেবা, পণ্য পরিবহন, নিত্যপণ্য ও ওষুধের দোকান ছাড়া প্রায় সব কিছুই বন্ধ। শিথিল করা হয়েছে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর উপরও। প্রতিদিন দ্রব্যসামগ্রী কেনাবেচা চলবে দুপুর ১২টা পর্যন্ত। কিন্তু ভিন্ন চিত্র দেখা গেলো ঢাকার দোহার উপজেলার মেঘুলা বাজারে।
সেমাবার (১৩ এপ্রিল) সকালে মেঘুলা বাজারে সরেজমিনে দেখা যায়, “মা সেলুন” নামের এক সেলুন তাদের কার্যক্রম দিব্য আনন্দের সাথে চালিয়ে যাচ্ছে। সেখানে ৬জন গ্রাহক একসাথে চুল কাটাচ্ছে আর অপেক্ষায় বসে আছে প্রায় ১০ জনের বেশি গ্রাহক।
করোনাভাইরাস প্রতিরোধে একজন থেকে আর এক জনের কমপক্ষে ৩ মিটার দূরত্ব বজায় রাখার নির্দেশ দেয়া হয়েছে । কিন্তু “মা সেলুনে” এই বিষয় তোয়াক্কা না করেই করোনাভাইরাসের ঝুকি বাড়িয়ে যাচ্ছে।
আসাদ নামের একজন ব্যাক্তির সাথে কথা বলে জানা যায়, তারা চুল ও দাড়ি কামানোর জন্য আগের থেকে প্রায় ৩ গুন বেশি টাকা নিচ্ছে। এই বিষয়ে মুঠো ফোনে কথা হয়, মেঘুলা বাজার কমিটির সভাপতি রুবেল কাজীর সাথে তিনি জানান, আমি এই বিষয়ে জানি না। আপনি আমায় যেহেতু বিষয়টি অবগত করেছেন, আমি অবশ্যই ব্যবস্থা নিব।
