নবাবগঞ্জে “মানবতার জন্য আমরা”পক্ষে ত্রাণ বিতরণ ও জীবানু নাশুক স্প্রে করানো

নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধিঃ ঢাকার নবাবগঞ্জে করোনার প্রার্দূভাবে মানুষ কর্মহীন অসহায় হয়ে পরেছে । অনেকের দিন যাপনে কষ্টের কথা কাউকে বলতে পারছেনা । এমন সব লোকদের মাঝে আশার আলো নিয়ে এসেছেন “ মানবতার জন্য আমরা ” নামে সামাজিক সংগঠন । মাঝিরকান্দার কিছু যুবকদের নিয়ে গঠিত এই সংগঠন । সপ্তাহের প্রথম ৪ দিন সংগঠনের পক্ষে মাঝিরকান্দা , বড়হাড়িকান্দা, মৃধাকান্দা ও ইমামনগরসহ বিভিন্ন এলাকার প্রায় ২ শতাধিক পরিবারের মাঝে রাতের আধারে খাদ্যসামগ্রী ( ৫ কেজি চাউল, ১ কেজি ডাল, ১ লিটার তৈল, ১ কেজি লবন,১ কেজি আলু,১ কেজি পেঁয়াজ ) ঘরে ঘরে পৌঁছে দিয়েছে । করোনার ভাইরাস থেকে রক্ষা পাবার জন্য পরিবেশ পরিস্কার রাখার এবং গন সচেতনার অংশ হিসাবে মাঝিরকান্দা , বড়হাড়িকান্দা, মৃধাকান্দা ও ইমাম নগরসহ গ্রামের বিভিন্ন বাড়ীর চারপাশ জীবানু মুক্ত রাখার র্স্বাথে এবং ঢাকা-বান্দুরা আঞ্চলিক মাঝিরকান্দা বাসষ্ট্যান্ডের উপর দিয়ে যে সকল যানবাহন সীমিত আকারে চলাচল করে এদেরকে জীবানু মুক্ত কীনাশক স্প্রে করানো হয় । এত সাধারণ মানুষের মাঝে ব্যাপক সারা পাওয়া গেছে । সচেতনা সৃষ্টি হলে করোনা ভাইরাস থেকে মুক্তির সহজ উপায় ।
এই ব্যাপরে সংগঠনের সভাপতি আতিকুর রহমান খান বাবু বলেন, সামাজিক দায়বধ্যতা থেকে আমরা গনসচেতনা সৃষ্টির লক্ষ্যে এই কাজ করছি । আর আমাদের সমাজে অনেক মানুষ আছেন যারা কষ্ট করবেন কিন্তু মুখে বলতে পারবেন না তাদের ব্যাপারে বিশেষ নজর দিয়ে সেই ভাবে কাজ করছি । যার যার সম্মান বজায় থাকে । এ ছাড়াও যারা দরিদ্র তাদের ব্যাপরেও আমরা কাজ করছি । পরিবেশ পরিছন্নতা ঠিক থাকলেও করোনার হাত থেকে বাচতে পারি তাই সচেতনার অংশ হিসাবেও আমরা উদ্যোগ নিয়েছি এতে সাধারণ মানুষ তেমন সারা না দিলেও আমাদের কাজ অব্যাহত আছে একদিন সারা দিবে সেই প্রত্যাশা আছে । এসময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ রনি হক,শেখ সাহিন, শেখ রিয়াজ, মাহিন খান, অজিত সরকার, নিশাদ, রকি দেওয়ানসহ প্রায় ১৫/২০ জন সদস্য ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *