নিজস্ব প্রতিবেদক :
করোনা পরিস্থিতিতে আর্থিক সংকটে ভুগছে দুস্থ পরিবার সহ ক্ষুদ্র ব্যবসায়ীরা। ঢাকার দোহার উপজেলার বিভিন্ন বাজারের ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে সরকারি খাদ্যসামগ্রী বিতরণ করেন উপজেলা প্রশাসন।
এরই ধারাবাহিকতায় রোববার সকালে ফোন কলের মাধ্যমে উপজেলার মাঝিরচর ও বিলাশপুরের খাজার বাজারে যাচাই বাছাই করে ৩৬ জন ক্ষুদ্র ব্যবসায়ী ও দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার রিবা ও সহকারি কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র।
গত একসপ্তাহে ফোন কলের মাধ্যমে সংবাদ পেয়ে নিম্ন আয়ের পরিবারগুলোকে সরকারি সহায়তা প্রদান করছেন উপজেলা প্রশাসনের এই দুই কর্মকর্তা। উপজেলা প্রশাসনকে সহযোগিতা করছেন দোহার থানা পুলিশের কর্মকর্তারা। ফোন করলেই বাসায় পৌঁছে যাচ্ছে ত্রাণ। ঘরে ঘরে খাবার ও ত্রানসামগ্রী পৌঁছে দিতে বিশেষ গাড়ীর সুবিধা দিয়েছেন ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমান।
