নিজস্ব প্রতিবেদক: ঢাকার নবাবগঞ্জ উপজেলার বাহ্রা এলাকায় ড্রেজারের পাইপ ভাঙচুর করে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় মুক্তাকিন ও তাঁর লোকজনের বিরুদ্ধে। এ ঘটনায় ড্রেজার ব্যবসায়ী রতন পত্তনদারের প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগ করেছেন তাঁর স্ত্রী শিমু আক্তার। এ ঘটনায় নবাবগঞ্জ থানায় মুক্তাকিন ও তার বাবা মিঠুসহ অজ্ঞাতদের নামে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, বাহ্রা পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা রতন পত্তনদার দীর্ঘদিন ধরে ড্রেজার ব্যবসার সঙ্গে জড়িত। ব্যবসায়িক বিষয় নিয়ে স্থানীয় মুত্তাকিননের সঙ্গে তাঁর বিরোধ চলে আসছিল। গত সোমবার মুক্তাকিন পূর্ববিরোধের জেরে রতন পত্তনদারের কর্মচারিদের গালিগালাজ ও পাইপ পুড়িয়ে ফেলার মুত্তাকিন। এর একদিন পরই মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে রতন প্রামাণিকের ড্রেজারের পাইপ ভাঙচুর করে আগুন ধরিয়ে দেন দুর্বৃত্তরা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ড্রেজারের পাইপ ভাঙা ও আগুনে পুড়ে যাওয়ার চিহ্ন দেখতে পান রতন প্রামাণিক। তাদের অভিযোগ মুক্তাকিন ও তাদের লোকজনই এঘটনার সাথে জড়িত। এব্যাপারে অভিযুক্ত মিঠু পাইপে আগুন ও ভাঙচুরের অভিযোগ অস্বীকার করে বলেন, আমার ছেলে রতনের কর্মচারীদের গালিগালাজ করায় আমি ছেলেকে শাসন করেছি। আর ঘটনারদিন তার ছেলে ময়মনসিংহ ছিল বলে দাবি করেন তিনি। এ বিষয়ে নবাবগঞ্জ থানার উপ-পরির্দশক এসআই রমজান আলী জানান, ঘটনার সত্যতা পেয়েছি। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
