দোহারে নিম্নমানের পন্য বিক্রির অভিযোগ টাচ ইলেকট্রনিক্সের বিরুদ্ধে

ঢাকার দোহার উপজেলায় ক্রয়কৃত পন্য না দিয়ে নিম্নমানের পন্য বিক্রির অভিযোগ পাওয়া গেছে। উপজেলার জয়পাড়া বাজারে অবস্থিত উল্লাস ভবনেরর ২য় ও ৩য় তলায় অবস্থিত টাচ ইলেকট্রনিক্স এর স্বত্বাধিকারীর বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে ।

এ বিষয়ে ভুক্তভোগী জাকির হোসেন দোহার উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ করেছেন। জাকির হোসেন উপজেলার দুবলি এলাকার হুমায়ুন মুন্সীর ছেলে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৩ নভেম্বর ক্রেতা জাকির হোসেন টাচ ইলেকট্রনিক্স শো-রুম থেকে হাইয়ার ব্রান্ডের (১০ কেজি ক্যাপাসিটির ইনভার্টার) মোটর লাইফ টাইম গ্যারান্টির মেড ইন ইউএস এসেম্বল বাংলাদেশ মডেলের একটি ওয়াশিং মেশিন ক্রয় করেন। ওয়াশিং মেশিন ক্রয় বাবদ তিনি  ৪২,০০০ টাকা শো-রুমে প্রদান করেন। তখন একটি পন্যের গ্যারান্টি কার্ড ও ক্যাশ মেমো বানিয়ে দেওয় হয় শো-রুম থেকে। বৃষ্টি থাকায় পন্যটি পরের দিন ২৪ নভেম্বর ডেলিভারি করা হয়। কিন্তু জাকির হোসেনের ক্রয়কৃত নির্দিষ্ট ব্রান্ডের পন্যটি না দিয়ে চায়নায় তৈরি নিম্নমানের একটি ওয়াশিং মেশিন ডেলিভারী করা হয় বলে অভিযোগে উল্লেখ রয়েছে। পরবর্তীতে শো-রুমে ফোন করে  বিষয়টি জানতে চাইলে শো-রুম কর্তৃপক্ষ  অভিযোগটি  সম্পূর্ণ অস্বীকার করেন এবং নানাধরনের প্রলোভনমূলক অফার প্রদান করেন ।

টাচ ইলেকট্রনিক্স এর স্বত্বাধিকারী এসব কথা সম্পূর্ণ ভুয়া বলে অস্বীকার করে পূর্ণাঙ্গ বক্তব্য না দিয়েই ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন। পরবর্তীতে তাকে একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি রিসিভ করেননি।

এ বিষয়ে দোহার উপজেলা কমিশনার (ভূমি) নওশীনা আরিফ জানান, অভিযোগকারীকে ডেকে সঠিক তদন্তের মাধ্যমে বিষয়টির আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

দোহার উপজেলা নির্বাহী অফিসার মো. মাঈদুল ইসলাম জানান, অভিযোগ পেয়েছি। সঠিক তথ্য তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *