নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার উপজেলায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক মো. জাকির হোসেন গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় তাঁর একটি পা ভেঙে গেছে। বর্তমানে তিনি ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।
জানা যায়, গত ৭ অক্টোবর দুপুরে দোহার উপজেলার ফুলতলা থেকে রিকশাযোগে পল্লী বাজারে যাওয়ার পথে কুকুরের সাথে ধাক্কা লেগে রিকশাটি উল্টে যায়। এতে সাংবাদিক মো. জাকির হোসেনের পা ভেঙ্গে এবং নিচের দুটি হাড় ভেঙ্গে গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি বিবেচনায় চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠান।
বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। দ্রুত সুস্থতা কামনায় পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।
