নিজস্ব প্রতিবেদকঃ ঢাকার দোহার উপজেলায় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সারোয়ার হোসেন মাটি (২২) কে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার সুতারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে । পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমল্পেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে । আহত ছাত্রলীগ নেতা সারোয়ার হোসেন মাটি সুতারপাড়া গ্রামের ফজলুর রহমানের ছেলে সারোয়ার হোসেন ঢাকার হামদর্দ ইউনিভার্সিটি অব বাংলাদেশের বিবিএর ফাইনাল সেমিষ্ঠারে অধ্যায়নরত।
আহত ছাত্রলীগ নেতা সারোয়ার জানান, গতকাল বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে উপজেলার সুতারপাড়া ঈদগাহ মাঠ এলাকার সুরুজ মোল্লার ছেলে রবিন মোল্লা (২১) আমার উপর ইভটিজিংয়ের অভিযোগ এনে ক্রিকেট খেলার ষ্টাম্প দিয়ে পিটিয়ে আমার মোটরসাইকেল ভাংচুর চালায়। এ সময়ে আমি বাধা দিলে আমাকে পিটিয়ে আহত করে । এ ঘটনায় আমার ডাক-চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে আমাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
সারোয়ারের বাবা জানান, গত কয়েকদিন আগে আমার ছেলের সহপাঠির ছোট বোনের জন্মদিনে আমন্ত্রিত হয়ে সেখানে যান। বিষয়টি তার চাচাত ভাই রবিন ভালো চোখে না দেখে এর জের ধরে বৃহস্পতিবার সারোয়ার বাড়ি ফেরার সময় পূর্ব থেকে ওৎ পেতে থাকা রবিন তার মোটরসাইকেলের গতিরোধ করে হামলা চালিয়ে আহত করে ।
এ বিষয়ে দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজ্জাদ হোসেন জানান,হামলার সংবাদ পেয়ে ঘটনাস্থল তাৎক্ষনিকভাবে দোহার থানার পুলিশ পাঠানো হয়েছে। এবিষয় লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে রবিনের মুঠোফোনে যোগাযোগ করলে তার বাবা সুরুজ মোল্লা জানান, দীর্ঘদিন ধরে সারোয়ার আমার মেয়েকে উত্ত্যক্ত করে আসছিলো। কয়েকদিন আগে সারোয়ার আমাদের অনুমতি ছাড়া ফেজবুকে আমার মেয়ের ছবি দিয়ে বিভিন্ন লেখা পোস্ট করায় আমরা প্রতিবাদ করি । একপর্যায়ে সারোয়ার আমার ছেলে রবিনকে ফোন দিয়ে সুতারপাড়া ঈদ গাহ মাঠের কাছে ডেকে নিয়ে যায়। তাদের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে দুজনের মধ্যেই হাতাহাতি হয়। এসময় সারোয়ারের মোটরসাইকেল রাস্তায় পরে ভেঙ্গে যায়।
